নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ জুন বুধবার বাঘা-চারঘাট উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচন বর্জনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ডাক দিয়েছেন। তাঁরই নির্দেশনায় সোমবার রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক বাঘা-চারঘাট এর নেতা আবু সাঈদ চাঁদ এর উদ্দীপনায় এই ডামি উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজশাহী জেলার চারঘাট উপজেলার মারিয়া ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে জেলা বিএনপি’র সাবেক সদস্য ও রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক, এম মঈদ খান , চাঁদ এর ছেলে বিএনপি নেতা ওয়ালি, চারঘাট উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ গনি, রাজশাহী জেলা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আলী, জেলা তাঁতী দলের নেতা ও গোদাগাড়ী উপজেলা যুগ্ম আহবায়ক দায়িত্বপ্রাপ্ত বিপ্লব হোসেন, জেলা তাঁতীদল নেতা জিয়ারুল ইসলাম, পবা উপজেলা তাঁতীদলের সদস্য সচিব জাহিদ হোসেন রাকিব, দামকুড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মিজু আহমেদ, পবা উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন ও পবা উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান সুমন সহ, চারঘাট উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।