মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

মতিহার থানা (উত্তর) বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় শনিবার বিকেলে রাজশাহী মহানগরের মতিহার থানা ৩০নং ওয়ার্ড(উত্তর) বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভোলায় ছাত্রদল সভাপতি নুরে-আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ নগরীর বিনোদপুর বাজার এলাকা হতে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিহাস সামনে গিয়ে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সভাপতিত্ব করেন ৩০নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি শুকুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিতার থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মণ্ডল, যুবনেতা আলাউদ্দিন ও আকতার হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin