বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

মতিহার থানা বিএনপি’র কমিটি করতে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের অন্তর্গত মতিহার থানা বিএনপি’র ছয়টি ওয়ার্ডের কমিটি গঠণ করার লক্ষে শনিবার বিকেলে মতিহারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, মহানগর তাঁতী দলের আহ্বায়ক ও বিএনপি’র সদস্য আরিফুল শেখ বনিসহ বিএনপি’র অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও বিএনপি নেতা সাহাদ, মুস্তাক, টুটুল, হাসান, মিলন ও দুলাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী মহানগর বিএনপিকে আরো গতিশীল করতে মহানগরের প্রতিটি ওয়ার্ডে নতুন করে কমিটি গঠন করার অংশ হিসেবে মতিহারে এই সভা করা হলো। বিএনপিকে আরো গতিশীল করতে প্রতিটি থানার অন্তর্গত ওয়ার্ড সমুহে কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যোগ্য ও ত্যাগি ব্যক্তিদের নিয়ে সকল কমিটি গঠণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, শুধু কমিটিতে নাম লেখালেই নেতা হওয়া যায়না। নেতা হতে হলে মাঠে থাকতে হবে। নির্যাতন সহ্য করতে হবে। সেইসাথে নেতৃত্ব দেয়ার যোগ্যতা থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, সামনের দিনগুলি অত্যন্ত খারাপ। এই ফ্যাসিস্ট সরকার সহজে ক্ষমতা ছাড়বেনা। এই বিনা ভোটের সরকারকে বিতারিত করতে কঠোর আন্দোলন করতে হবে। আগামীতে সরকার পতনের একদফা আন্দোলন শুরু হচ্ছে। এই আন্দোলনে সকল নেতাকর্মী ও সমর্থকদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin