শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

মনোনয়ন জমা দিলেন আ.লীগ নেতা আসাদ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন জমা শেষে আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেন, জীবনে প্রথম বার আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে প্রার্থী হয়েছি, এতে আমার সময় লেগেছে ৩৪ বছর। ৩৪ বছর রাজনীতির পথচলার পর প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে পবা-মোহনপুর আসনে মনোনয়ন দিয়ে কৃতার্থ করেছেন। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতি কৃতজ্ঞতা জানাই।

সাংবাদিকদের প্রশ্নের আসাদুজ্জামান বলেন, জাতীয়ভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী যেভাবে পদ্মা সেতুর চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, একই পদ্ধতিতে তিনি আগামী জাতীয় নির্বাচনকেও চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। এই নির্বাচন পৃথিবী দেখবে, বাংলাদেশ কত স্বচ্ছ ও পরিষ্কার নির্বাচন উপহার দিতে পারে। সেই নির্বাচনে যত বেশি প্রার্থী হবে তত বেশি গ্রহণযোগ্য হবে। যারা রাজশাহী-৩ আসনে প্রতিদ্বন্দিতা করবেন তাদের সকলেই সাধুবাদ জানাই।

আরেক প্রশ্নের রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ বলেন, প্রধানমন্ত্রী যে সম্মান দিয়েছেন, সেটি রক্ষা করে হাসিমুখে যেন তার কাছে ৭ তারিখের পর যেতে পারি এটিই আমার কাছে মূল চ্যালেঞ্জ। নির্বাচনে জনগণের আস্থা নিয়ে বিজয়ী হয়ে তার কাছে যেতে চাই। স্থানীয়ভাবে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) একটি কৃষি উর্বর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি নির্বাচিত করে, এখানে কৃষি ভিত্তিক যেন কিছু শিল্প-কারখানা গড়ে ওঠে সেগুলো নিয়ে কাজ করবো।

নির্বাচনে ভোটার উপস্থিতির প্রসঙ্গ টেনে আসাদ বলেন, বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে সরকারের উপকারের ছোঁয়া পায়নি। আমরা সেই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি। সাধারণ মানুষের যে সাড়া, অনেক মানুষের উপস্থিতিতে পবা-মোহনপুরের নির্বাচনটি হবে। বিএনপি-জামায়াতের বন্ধুরাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসবে। এই সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নের অংশীদার-ভাগীদার তারাও। বিএনপি-জামায়াতের নেতৃস্থানীয়রা হয়তো যাবে না, তবে তাদের কর্মী-সমর্থকরা অনেকেই ভোট দিতে যাবে। যদি প্রমাণ চান ভোটের দিন আসবেন আমি নাম দিয়ে দিয়ে দেখিয়ে দিবো।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে কী ভাবছেন এমন প্রশ্নের উত্তরে আসাদ বলেন, নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নাই হয় তবে ভালো লাগে না। সে হোক বিরোধী দলের বন্ধুরা আর নিজের দলের বিদ্রোহী নামক কিছু মানুষ, আমি তাদেরকে স্বাগত জানাই। পবা-মোহনপুরে আমার দলের মধ্য থেকে কেউ যদি ভোট করতে চায় তার প্রতি আমার কোনো রাগ-ক্ষোভ-দু:খ নাই। আমরা এক সাথেই প্রার্থী হিসেবে ভোট করবো।

মনোনয়ন জমা দেয়ার সময় আসাদুজ্জামানের সাথে তার বাবা, প্রবীন আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানজাল হোসেন, সদস্য ফরুক হোসেন ডাবলু, শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে, দুপুরে আসাদুজ্জামান আসাদ রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছেও মনোনয়নপত্র জমা দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin