বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

মরহুম আলমগীর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আব্দুল খালেক একাদশ চ্যাম্পিয়ন

  • প্রকাশ সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার হরিয়ান এলাকার ইট ভাটা মাঠে শনিবার দিনব্যাপি মরহুম আলমগীর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় আব্দুল খালেক ফুটবল একাদশ, রাজিব ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে একটি করে খাশি ও ক্রেস্ট প্রদান করেন।

এসময়ে তিনি বলেন, খেলাধুলা যেমন শরীর গঠনে সহায়তা করে, তেমনি যুবসমাজকে মাদক থেকে বিরত রাখে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আগামী বছর থেকে খেলাধুলা ও সংস্কৃতিকে বাধ্যতামূলক করেছেন। এটা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে শুরু হবে। যে যে বিষয়ে পারদর্শী সে বিষয়েই তাকে পারদর্শী করে তোলা হবে বলে উল্লেখ করেন তিনি।

এই টুর্নামেন্টে যারা উপস্থিত ছিলেন তাদেরকে প্রধানমন্ত্রী ও তার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সকল শ্রেণি পেশার এবং সকল বয়সের মানুষকে মাঠে নিয়ে আসতে হবে। খেলাধুলা করলে ঘুমও ভাল হয়। যে সরকার দীর্ঘদিন জনগণের পাশে থেকে পতিত সরকারকে বিতারিত করতে অনেক কষ্ট করেছেন। করেছছে আন্দোলন। তারা শুধু নির্যাতন সহ্য করেটি। তারা জেল খেটেছেন, ছাত্ররা লেখাপড়া শেষ করে চাকরী পায়নি বলে উল্লেখ করেন তিনি। আগামীতে এই সকল বেকারদের কর্মের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

 

আগামীতে উন্নয়নের ও সুযোগ সুবিধার ক্ষেত্রে আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে তার হয়েই কাজ করার আহ্বান জানান তিনি। সরকার ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা বলয়ে কোন প্রকার দলীয়করণ না করার আহ্বান জানান জানিয়ে এই হরিয়ানের স্কুল, কলেজ , মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করা হবে বলে জানান তিনি। বক্তব্য শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার হিসেবে খাশি প্রদান করেন।

ঘরিয়ান পূর্বপাড়া যুবসমাজের আয়োজনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন সরকার, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অদ্যাপক আব্দুর রাজ্জাক, হরিয়ান ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবের আলী পালু ও এডভোকেট রাসেল বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সুধিজন।

আসার পথে তিনি একটি মাদ্রাসা পরিদর্শন করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin