বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪৯৮ বার দেখা হয়েছে


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আজ রোববার বেলা ৩টায় কুমারপাড়া সরকার টাওয়ারে করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, মহানগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি,।
আরো উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, তুষার রকি ও ছাত্রলীগ নেতা অনিক হাসান। প্রতিদিনের মত চলমান করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যেয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রী মধ্যে- চাউল, মুরগী, ডিম, মালটা, আপেল, বেদানা, আম, দুধ, চিনি, চাপাতি, কলা, পেয়ারা, লেবু ও লটকনসহ অন্যান্য সামগ্রী। আজকে সর্বমোট ৩০ টি প্যাকেট বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin