রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মহানগরীর জলাবদ্ধতা দূরকরণে সংশ্লিষ্টদের নির্দেশনা দিলেন রাসিক মেয়র

  • প্রকাশ সময় সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রোববার ভারি বৃষ্টিপাতে রাজশাহী মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়। মহানগরীর সেই জলাবদ্ধতা সমস্যা দূরকরণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে আয়োজিত এক সভায় এই নির্দেশনা প্রদান করেন মেয়র। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় রাসিকের নির্মাণাধীন বিভিন্ন বহুতল ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় রাসিকের নির্মাণাধীন ১৬ তলা ‘সিটি সেন্টার’, আটতলা ‘স্বপ্নচূড়া প্লাজা’ ও আটতলা ‘দারুচিনি প্লাজাসহ অন্যান্য ভবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মেয়র নির্মাতা প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যেই বহুতল ভবনগুলোর নির্মাণ কাজ শেষ করার তাগিদ দেন।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, বহুতল ভবন নির্মাতা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী শামসুজ্জামান আওয়াল ও ফরিদ উদ্দিন ও রাসিকের উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান পরাগ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin