বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

মাদকাক্তদের সেবায় সারাদেশের মধ্যে আপস দ্বিতীয়বারের মত প্রথম

  • প্রকাশ সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসক্ত পূর্ণবাসন সংস্থা (আপস)” হচ্ছে একটি বেসরকারী মাদকাসক্ত পুনর্বাসন সংস্থা। এই প্রতিষ্ঠান রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সুন্দরভাবে কাজ করায় গতবারের ন্যায় এবার সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই প্রতিষ্ঠান। রোববার ঢাকায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’২৪ উদযাপন উপলক্ষে নির্বাচিত সেরা প্রতিষ্ঠানের তালিকায় “মাদকবিরোধী প্রচার ও সামাজিক উদ্বুদ্ধকরণ এবং মাদক বিষয়ক বিভিন্ন গবেষনা ও প্রকাশনা কার্যক্রম ক্যাটাগরিতে” সারা বাংলাদেশে “আসক্ত পূর্ণবাসন সংস্থা (আপস)” প্রথম স্থান অধিকার করেছে মর্মে ঘোষনাসহ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি এর হাত থেকে আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টুর পক্ষে সম্মাননা পুরস্কার স্বরুপ ক্রেষ্ট গ্রহন করেন আপস এর প্রজেক্ট ম্যানেজার আব্দুল্লাহ আল রেজা। এ সময়ে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজীর আহমদ, এনডিসি মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিসি খোন্দকার মোস্তাফিজুর রহমান।

কৃতজ্ঞতা প্রকাশ করতে যেয়ে রেজা বলেন, আপস যাদের নিয়ে কাজ করে সে মানুষগুলো প্রতিনিয়তিই ঘৃনা আর বৈষম্যের শিকার হয়। আর এ সমস্ত মানুষ গুলোকে সুস্থ করে সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করার কাজটাই করে যাচ্ছে আপস। আজকের এই অর্জনের জন্য যার অবদান সব থেকে বেশী তিনি হলেন আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু। যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অর্জন। সেই সাথে তিনি নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, সকল ফেলো বন্ধু সহ সকল কর্মীবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম, বিভিন্ন ইউএন অর্গানাইজেশন, সেভ দ্যা চিলড্রেন, কেয়ার বাংলাদেশও নেটওয়ার্ক সহ এর সংশ্লিষ্ট সকলকে আপস পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin