বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

মাহাতো সম্প্রদায়ের কারাম উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে মাহাতো সম্প্রদায়ের কারাম উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাহাতো সমাজের সহযোগিতায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরিতলা বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষনা কর্মকর্তা বেনজামিন টুডু।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাহাতো সমাজের সমাজপতি ডাক্তার গজেন্দ্রনাথ মাহাতো। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ মাহাতো সমাজের সদস্য মিছুরাম চন্দ্র মাহাতো। আলোচক ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার শ্যামদুয়ার ও কলেস্তিনা হাঁসদা, প্রফেসর যোগেন্দ্রনাথ উড়াও, বাংলাদেশ মাহাতো সমাজের সদস্য পরেশ চন্দ্র মাহাতো, নির্মল চন্দ্র মাহাতো ও প্রথম আলো পত্রিকার রায়গঞ্জ থানা প্রতিনিধি সাদেকুল ইসলাম।


রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মাহাতো সমাজের সদস্য খগেন্দ্রনাথ মাহাতো, নিপেন্দ্রনাথ মাহাতো, হিরেন্দ্রনাথ মাহাতো, নিমাই মাহাতো, অর্জুন মাহাতো ও প্রধান শিক্ষক জনিল চন্দ্র মাহতোসহ অত্র সম্প্রদায়ের গ্রাম প্রধানসহ শত শত নারী-পুরুষ।
আলোচকবৃন্দ কারাম উৎসব সম্পর্কে তুলে ধরেন। তারা বলেন, আগামীতে আরো বড় আকারে করা হবে। কারন তাদের এটা ধর্মীয় উৎসব। এই উৎসবের মাধ্যমে তারা নবান্নের ফসল খান। এই উৎসব নিয়ে দুইদিনব্যাপি অনুষ্ঠান হয। প্রথমদিনে নানা আয়োজনে কারাম ডাল পুজা এবং পরের দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin