নিজস্ব প্রতিবেদক: রোববার বাংলাদেশের সকল শিক্ষাবোর্ডে এইচ.এসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত হয়। রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ হতে বিজ্ঞান বিভাগ থেকে এই পরীক্ষায় অংশগ্রহন করে গোল্ডেন জিপিএ পেয়েছে মির্জাতুন নেসা মিথিলা। সে রাজশাহীর বিশিষ্ট হোমিও ডাক্তার মহিদুল ইসলাম এবং সুফিয়া বেগমের বড় মেয়ে।
মিথিলার গ্রামেৎর বাড়ি বগুড়া জেলার সোনাতলা থানার উত্তর দিঘলকান্দি। তবে তারা রাজশাহীতে বসবাস করে। মিথিলা লেখাপড়া শিখে ডাক্তার হয়ে জনগণের সেবা করতে চায়। সে প্রতিদিন ১২-১৪ ঘন্টা লেখাপড়া করতো বলে জানান তার বাবা মহিদুল। মিথিলার বই পড়া সব থেকে প্রিয় শখ। তার এই ফলাফলে এবং সে যেন ভবিষ্যতে তার চাওয়া পুরণ করতে পারে তার জন্য বাবা, মা, চাচা, চাচী, মামা, মামি, খালা-ফুফুসহ সকল আত্মীয় দোয়া করেছেন।