বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

মৃত শ্রমিকের স্ত্রীর হাতে নগদ তিন লক্ষ টাকা প্রদান করলো ইনসাব

  • প্রকাশ সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ হিসেবে তিন লক্ষ টাকা প্রদান করা হয়। রোববার বিকেলে পবার দারুশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে মৃত শ্রমিক সবুর হোসেন সেন্টুর স্ত্রী হালিমা বেগমের হাতে অত্র ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ তুলে দেন। অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, সহ-সভাপতি নাসির, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কবীর হোসেন, শরিফুল ইসলাম ও মোহর আলী, অর্থ সম্পাদক মুকুল, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক নাসিরুল ও ইনসাব মতিহার থানার সাধারণ সম্পাদক সোহেলরানা। এছাড়াও মৃত শ্রমিক সবুর হোসেন সেন্টুর পিতা আকুলসহ অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী মহানগরী ওমরপুরে একটি ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করার সময় সেন্টু সিঁড়ি থেকে পড়ে গিয়ে নিহত হন। সেন্টুর তিনটি শিশু সন্তান রয়েছে। এতিমদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভবন মালিক দুই লক্ষ এবং ঐ ভবনের হেড মিস্ত্রি এক লক্ষ টাকা প্রদান করেন। সেই টাকা রোববার চেয়ারম্যানের মাধ্যমে নিহত সেন্টুর স্ত্রীর হাতে তুলে দেয়া হলো বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin