রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মেসিকে পেতে মরিয়া বার্সা

এস আর স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশ সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৪৬৯ বার দেখা হয়েছে

চলতি বছরই ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। ফরাসি ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি না করায় গুঞ্জন রয়েছে পুনরায় বার্সেলোনায় যোগ দিতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এদিকে, আর্জেন্টিনার তারকা এই ফুটবলারকে পেতে মরিয়া বার্সাও। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে পেতে বর্তমান দলের তিন ফুটবলারকে ছেড়ে দিতেও রাজি স্প্যানিশ ক্লাবটি।

মেসিকে বার্সায় ফেরাতে রাফিনহা, ফেরান তোরেস ও আনসু ফাতিকে বিক্রি করার পরিকল্পনা রয়েছে স্প্যানিশ ক্লাবটির। একই সঙ্গে জোয়াও কানসালোকে ধারে অন্য ক্লাবে পাঠানোর কথাও ভাবছে বার্সেলোনা। পাশাপাশি তারা নতুন কিছু খেলোয়াড়কেও দলভুক্ত করবে, যেখানে প্রথম অগ্রাধিকার হিসেবে রয়েছেন মেসি। স্প্যানিশ ক্লাবটি অতি দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিবে মেসিকে।
শোনা যাচ্ছে, আনসু ফাতিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের একাধিক ক্লাব। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড বার্সেলোনার এই ফুটবলারকে দলে পেতে আগ্রহী। এদিকে, রাফিনহাকে দলে নিতে আগ্রহী চেলসি। গত মৌসুমেই তাকে দলে পেতে চেয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে সেবার লিডস ইউনাইটেড থেকে রাফিনহা চেলসির পরিবর্তে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। বার্সেলোনার আরেক ফুটবলার ফেরান তোরেসকে দলে নিতে আগ্রহী অ্যাটলেটিকো মাদ্রিদ। বিশ্বকাপজয়ী মেসিকে পুনরায় পেতেই বার্সেলোনার এমন পরিকল্পনা বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা। সূত্র: গোল ডটকম

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin