শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রমন্বয়ে ফুঁসে উঠছে পদ্মা রাজশাহীতে আলু সংরক্ষণে কেজিপ্রতি ৫ টাকা ভাড়া চান চাষি-ব্যবসায়ীরা রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে:ভূমিমন্ত্রী মিনু দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান

মোটর সাইকেল দূর্ঘটনায় রাজশাহী জেলা যুবদল নেতা রনি নিহত

  • প্রকাশ সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা যুবদল নেতা রনি হোসেন নিহত হয়েছেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৩৫) বছর। শুক্রবার বিকেলে সাড়ে ৪টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। রনি জেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক ছিলেন। তিনি নগরীর টিকাপাড়া এলাকার বাসিন্দা আনছারের ছেলে। বিষয়টি নিশ্চিৎ করেছেন নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রনি মোটরসাইকেল নিয়ে শহরের দিকে আসছিলেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে আসার পর বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা চন্দ্রিমা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রনির মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মের্গ পাঠান।

রনির আকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পৃথকভাবে বিবৃতি দেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তাফা মামুন, তাজমুলতান টুটুল, তোফায়েল হোসেন রাজু, কৃষকদলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন ও সদস্য সচিব রেজাউল করিম টুটুল, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহারিয়ার আমিন বিপুল ও জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ওসি জানান, মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে ট্রাকটি চলে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin