রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মোহনপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোডা সম্প্রদায়ের মাতৃভাষার চর্চা ও প্রসারে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৯৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত কোডা সম্প্রদায়ের মাতৃভাষা ও সাংস্কৃতিক চর্চার প্রতিবন্ধকতাসমুহ এবং লালন, চর্চা, প্রচার, প্রসার ও সংরক্ষণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর মোহনপুর উপজেলার বেলনা ঝালপুকুর কোডা সম্প্রদায়ের গ্রামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী কমিটির সদস্য চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

আরো উপস্থিত ছিলেন ঝালপুকুর গ্রামের কোডা সম্প্রদায়ের নেতা বাচ্চু সরদার, সুনীল সরদার, রনজিত সরদার, অজয় সরদার ও নেপাল চাঁওড়াসহ অন্যান্য কোডা সম্প্রদায়ে অন্যান্য সদস্য।

উপস্থিত অত্র সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও জনগণ বলেন, তাদের ভাষা থাকলেও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। এছাড়াও তাদের লাকড়া, চাঁওড়া, বারি, চব:, কুচিয়া, সাপু, জাপিত, ষাড় সলে, গাওড়া ও সাকোয়ার নামে এগারটির অধিক টাইটেল থাকলেও তাদের নামের পাশে সরদার বসে গেছে। এতে তারা অস্তিত্ব সংকটে পড়েছে। সেইসাথে তারা আদিবাসী হিসেবে সরকারী গ্যাজেটভূক্ত হতে পারছেনা। উপস্থিত নেতৃবৃন্দ নিজেরে সংস্কৃতি, ধর্ম ও জাতিসত্তা টিকিয়ে রাখতে নতুন প্রজন্মের নামে পাশে সরদার নয় নিজেদের টাইটেল ব্যবহার এবং নিজ মাতৃভাষা শেখানোর জন্য অভিভাবকদের অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যে বেনজামিন টুডু বলেন, রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি জন্ম থেকে হারিয়ে যাওয়া সংস্কৃতি উদ্ধার, বিলুপ্তপ্রায় জাতিসত্তা চিন্থিত করে তাদের পূণজাগ্রত করার জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠির সংস্কৃতি সংরক্ষণ করে রাখছে। তিনি আরো বলেন, কোডা সম্প্রদায়কে গ্যাজেটভূক্ত করতে হলে এখনই সরকারের নিকট আবেদন করতে হবে। সেইসাথে নিজের সংস্কৃতি ও নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin