বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

যুবদল নেতার জামিন হলো, বাড়ি যাওয়া আর হলো না

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে ছিলেন কারাগারে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। হাসপাতালে ভর্তির পর আদালত তার জামিনও দেন। তবে বাড়ি ফেরা হয়নি। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া এই ব্যক্তির নাম এ কে আজাদ শহীদ ওরফে সোহেল রানা (৪০)। তিনি নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন যুবদলের সভাপতি ও একই ইউনিয়নের ছোট হাতিদহ গ্রামের বাসিন্দা।

নাটোর জেলা কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, ‘নাশকতার মামলায় পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করেছিল। আদালত গত ২১ নভেম্বর সোহেলকে জেলা কারাগারে পাঠান। পরে ২৯ নভেম্বর তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। এখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘এরপর সেদিনই রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ তাকে রামেক হাসপাতালে ভর্তি করে। পরে ৩০ নভেম্বর আদালত সোহেল রানার জামিন মঞ্জুর করেন। গত ১ ডিসেম্বর কারাগারে জামিনের কাগজ পৌঁছালে তাকে মুক্তি দেখানো হয়। হাসপাতাল থেকেও কারারক্ষীর পাহারা তুলে নেওয়া হয়।’ বৃহস্পতিবার এই আসামি হাসপাতালে মারা গেছে বলে শুনেছেন তিনি।

রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোস্তফা শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার প্রথম দিন থেকেই সোহেল রানা আইসিইউতে ভর্তি ছিলেন। তিনি স্ট্রোক করেছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। পরে তার মরদেহ বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা।’

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin