নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়িহাটে অবস্থিত সিসিবিভিও শাখা কার্যালয় শনিবার ৩৫টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের কংগ্রেস-২০২২ অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতিত্ব করেন সরল এক্কা। জাতীয় পতাকা ও রক্ষাগোলা সমাজ সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কংগ্রেস এর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আবদুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান সারওয়ার-ই-কামাল স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সহ-সভাপিত আরিফা বেগম, সহ-সাধারণ সম্পাদক তাহেরা খাতুন, কার্যনির্বাহী সদস্য ও রক্ষাগোলা সমন্বয় কমিটির সাবেক সভাপতি প্রসেন এক্কা ও গোদাগাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার। কংগ্রেস সভা শুরুর প্রাক্কালে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন সমূহের প্রয়াত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- এই কংগ্রেস রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠসমূহের পারস্পারিক সম্পর্ক আরও দৃঢ় করবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ভূমিসহ অন্যান্য মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও একধাপ এগিয়ে নিবে।
কংগ্রেসের ২য় পর্বে অলোচ্য বিষয় ছিলো বিগত কংগ্রেস’র সিদ্ধান্তসমূহ পর্যালোচনা, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বিভিন্ন সমস্যার (খাদ্য, ভূমি,স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি) বাস্তব চিত্র ও সমাধানের সাম্ভাব্য কৌশল ও পদ্ধতি, রক্ষাগোলা সংগঠনসমূহের গঠনতন্ত্র সংশোধন ও সংযোজন এরবং রক্ষাগোলা সমন্বয় কমিটির ২০২২-২০২৩ সালের কর্ম-পরিকল্পনা তৈরী।
রক্ষাগোলা গ্রাম সমাজ ৩৫টি সংগঠনের নেতা-নেত্রী সদস্যগণ প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিসিবিভিওর প্রকল্প সমন্বয়কারী ও রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্য সচিব আরিফ।