বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জিয়াউল হক সভাপতি, মাসুদ রানা সম্পাদক নির্বাচিত

  • প্রকাশ সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার রাজশাহী আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জিয়াউল হক সভাপতি এবং মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও জিয়াউল হক, মাসুদ রানা পরিষদ হতে দুইজন সদস্য পদ ছাড়া সবাই নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি তরিকুল ইসলাম লিটন ও ইয়াকুব আলী, সহ-সাধারণ সম্পাদক মার্ক বিশ^াস অর্থ সম্পাদক আরিফুজ্জামান রুবেল, হিসাব সম্পাদক আতিকুর রহমান আতিক, সহ: হিসাব সম্পাদক শফিউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান রিপন, কল্যাণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, প্রচার সম্পাদক মোশাররাফ হোসেন বাবলু, সদস্য সাদরুল ইসলাম সোভন (সিহাব), জুলফিকার আলম কর্ণেল ও ওয়াসিউল হক।

এছাড়াও হামিদুল ইসলাম-সারোয়ার হোসেন রান্টু পরিষদ হতে সদস্য পদে সোহেল রানা(২) ও মানিক খান নির্বাচিত হয়েছেন বলে অত্র নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা আইনাল হক নিশ্চিত করেন।

উল্লেখ্য বৃহস্পতিবার সকার ৮টা হেত বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলেন ৫৪০জন। এর মধ্যে ৭ থেকে ৮জন ছিলেন নারী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin