শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালু

  • প্রকাশ সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৪৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালু হয়েছে। আজ সোমবার এই কেন্দ্র চালু করা হয়। আইনজীবীদের দীর্ঘদিনের চাওয়া কেন্দ্র চালুর মধ্যে দিয়ে পূরন হলো। এখন ছোট পরিসরে শুরু হলেও ভবিষ্যতে আরো বড় আকারে রাজশাহী বারের সদস্যদের চিকিৎসা সেবা দিতে সক্ষম হবেন বলে বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ আশাব্যক্ত করেন।

এই কেন্দ্র থেকে বর্তমানে সপ্তাহের তিন দিন অর্থাৎ রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এবং বুধবার দুপুর ২.৩০ থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ডাক্তার আলী মোস্তাফিজ আইনজীবীদের সেবা প্রদান করবেন।

কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট. এ.কে.এম. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বারের সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কাসেম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাইনুল আহসান পান্না, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ আলী।

আরো উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট আবুল হাসনাত বেগ, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মাহবুবুল ইসলাম, সিনিয়র এডভোকেট মিজানুল ইসলাম, এডভোকেট এন্তাজুল হক বাবু, এডভোকেট মোস্তফা কামাল, এডভোকেট শামসুল হক, এডভোকেট ইমতিয়ার মাসরুর আল আমিন, এডভোকেট সেলিম রেজা, এডভোকেট আওরঙ্গজেব, এডভোকেট শামসাদ বেগম মিতালী, এডভোকেট আজিজা সুলতানা মৌসুমী, এডভোকেট সেকেন্দার আলী ও এডভোকেট ফরিদ আহমেদ কিরনসহ অন্যান্য আইনজীবী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রাজশাহী বারের সহ-সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ সেলিম।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin