মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহী কলেজ এইচ.এস.সি ৯৪ এলামনাই স্কলার রিসিপশন অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশ্হাী কলেজ এইচ.এস.সি এলামনাই স্কলার রিসিপশন অনুষ্ঠি হয়। শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকার একটি আবাসিক হোটেল হলরুমে আয়োজিত অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ। রাজশাহী কলেজ এইচ.এস.সি এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি হাসিবুল আলম শাওন।
রাজশাহী কলেজ এইচ.এস.সি এলামনাই এসোসিয়েশনের আয়োজেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন। উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক এবং রুবিনা পারভীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহানা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান ও অত্র এলামনাই এসোসিয়েশনের সদস্য হেমায়েতুল ইসলাম আরিফ। এছাড়াও অত্র এসোসিয়েশনের অন্যান্য সদস্য এবং তাদের স্ত্রী, স্বামী ও সন্তানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মানীত করা হয়। শেষে উপস্থিত অতিথিগণ বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তারা বলেন, আগামীতে এই এলামানই আরো বড় আকারে ভিন্ন একটি স্থানে করা হবে। এছাড়াও এই এলামানাইয়ের মাধ্যমে সামাজিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরো বলেন, আজকে তারা ১৯৯৪সালে চলে গেছেন। সেই সময়ের স্মৃতিচারন করেন তারা। সব শেষে সবার মঙ্গল কামনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin