শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহী কারিতাস’র ত্রৈ-মাসিক সভা

  • প্রকাশ সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের নিয়ে ত্রৈ-মাসিক সভা সোমবার ভদ্রা মোড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ও রাজশাহী বিশ^বিদ্যালয় মেডিকেলের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান(চক্ষু বিশেষঞ্জ)।

সভায় সভাপত্বি করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত শিশু প্রকল্পের পদ্মা শিশু সুরক্ষা কমিটি ও ভদ্রা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জয়নাল আবেদীন(চাঁদ) ও দারুচিনি রেস্টুরেন্টের মালিক আবু তাহের। সভা পরিচালনা করেন আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা আকতারুজ্জামান।

সভাপতি ¯া^গত বক্তব্যে প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আলোকিত শিশু প্রকল্প পথশিশুদের নিয়ে কাজ করছে। এটা একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না। এই কর্মসূচী বাস্তবায়নের জন্য উপস্থিত সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। সভায় প্রধান অতিথি বলেন, তিনি কারিতাস এর আলোকিত শিশু প্রকল্পের কার্যক্রম দেখে খুব খুশি হয়েছেন । তিনি বলেন, এই প্রকল্পের কার্যক্রম চলমান রাখতে পরিচিত দানশীল ব্যক্তি যারা আছেন তিনি তাদের সাথে যোগাযোগ করে সহায়তা করার কথা বলবেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, আলোকিত শিশু প্রকল্প একটি মহৎ কাজ করছে। বিশেষ অতিথি জয়নাল আবেদীন(চাঁদ)সহ আরো অনেকে বলেন, তাঁরা সকলে ডিআইসি দেখতে যাবেন এবং সাধ্য মোতাবেক সহায়তা করবেন। পথশিশুদের মানুষ ঘৃনা করে, সেখানে তারা একটি ডিআইসির মাধ্যমে পথশিশুদের মৌলিক চাহিদা পুরনে কাজ করছে। তাদের জন্য খাবারের কিছু সহায়তা তারা করবেন বলে জানান তিনি।

তারা আরো বলেন, আলোকিত শিশু প্রকল্প যাদের নিয়ে কাজ করছে, তাদেরকে ভালো পথে ফিরিয়ে না আনলে বিপথে চলে যেতে যাবে। তাদের দারা মানুষ ক্ষতিগ্রস্থ হতে পারে বলে উল্লেখ করেন তিনি। সভায় প্রকল্পের অন্যান্য স্টাফগণ উপস্থিত ছিলেন। শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin