নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪-এর ধারা ৯(২) অনুযায়ী রাজশাহী বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক রফিকুল ইসলামকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্যদে তাঁর যোগাদানের তারিখ হতে তিন বছরের জন্য পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আফরোজা আক্তার রিবা এই নিয়োগে স্বাক্ষর করেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।