বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী কোর্ট স্টেশনে এবারও বসেছে ছাগলের অস্থায়ী হাট

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৮৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় এবারও ছাগলের অস্থায়ী হাট বসেছে রাজশাহী কার্ট স্টেশন সংলগ্ন ফাঁকা মাঠে। আমরা নতুন প্রজন্ম নামে একটি সামাজিক সংগঠন মহানগরীর জনগণের কথা চিন্তা ও বিড়ম্বনা এড়াতে বেশ কয়েক বছর ধরে এখানে ছাগল বিক্রি করার ব্যবস্থা করে আসছে। এতে কোর্ট এলাকাসহ আশে পাশের এলাকা এবং নগরবাসী অনেক উপকৃত হচ্ছেন বলে জানান আয়োজক সংগঠনে প্রতিনিধিরা।

মঙ্গলবার সংগঠনের সদস্য জহুরুল, শামীম, কাউসার, সোহেল, রকি, রুবেলসহ নতুন প্রজম্নে আরো অনেকে বলেন, এই অস্থায়ী হাটে কোন প্রকার ঝামেলা নাই। ছাগল সুস্থ্য আছে কিনা সেগুলো দেখার জন্য রয়েছে প্রাণী চিকিৎসক। এছাড়াও ক্রেতাদের সুবিধার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই হাট চলবে ঈদের আগের দিনের রাত অবধী। তারা আরো বলেন, চলতি মাসের ২২তারিখ থেকে এই হাট শুরু হয়েছে। চলছে গভীরে রাত পর্যন্ত। ছাগলের ছাড়ও রয়েছে অনেক কম। মাত্র সাড়ে চারশত টাকা কওে নিচ্ছেন বলে জানান তারা।

ছাগল ক্রেতা হামিদুল ইসলাম, আরিফ, পিয়ারুল ও নজরুল ইসলামসহ আরো অনেকে বলেন, বিভিন্ন হাটে যেয়ে ছাগল ক্রয় করতে অনেক কষ্ট করতে হয়। এছাড়াও এই প্রচন্ড রোদে হাটে থাকা অনেক কষ্ট। এর থেকে নিরিবিলি পরিবেশে হাতের নাগালে এই হাট বসায় তাদের অনেক সুবিধা হয়েছে। বিড়ম্বনা ছাড়াই ছাগল ক্রয় করে দ্রুত বাড়ি নিয়ে আসতে পারছেন। হাটে রয়েছে সব ধরনের ছাগল। এছাড়াও পরিচিতজনরা ছাগল বিক্রি করায় কিনতে সুবিধা হচ্ছে বলে জানান তারা। এছাড়াও ছাড় নিয়ে নেই কোন বিড়ম্বনা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin