শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহী কোর্টে গ্রাম্য ডাক্তার দুলাল হত্যার মামলা দায়ের

  • প্রকাশ সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গত ২৯অক্টোবর তারিখ আরএমপি চন্দ্রিমা থানাধীন বাইপাস মোড়ে ওষুধের দোকানে ব্যবসারত অবস্থায় গ্রাম্য ডাক্তার এরশাদ আলী দুলালকে দুস্কৃতিকারীরা অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে সিটি হাট সংলগ্ন স্থানে হত্যা করে ফেলে রেখে চলে যায়। দুলাল অত্র থানাধীন কেচুয়াতৈল গ্রামের আলহাজ¦ সামির উদ্দিনের ছেলে। ঘটনার পরের দিন চন্দ্রিমা থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। সেই মামলায় ভূলক্রমে কিছু আসামীর নাম বাদ পরে যায়।

কোর্ট এর মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার স্বাক্ষীদের সাথে কথা বলে পরে নতুন করে আসামীদের নাম দিতে গেলে চন্দ্রিমা থানা আসামীদের নাম অন্তর্ভূক্ত করতে অস্বীকৃতি জানালে একই দিনে নিহত দুলালের পিতা বাদী হয়ে ছয়জনসহ আরো অজ্ঞাতনাম ৫-৬জনকে আসামী করে জেলা রাজশাহীর এম.এম চন্দ্রিমা থানা আমলা আদালতে মামলা দায়ের করেন।

আসামীরা হলেন, কেচুয়াতৈল গ্রামের মৃত ছলিমুদ্দীন এর ছেলে রেজাউল করিম রেন্টু(৪০), মুশরইল বাচ্চুর মোড় এলাকার নকির এর ছেলে সোহেল রানা, রেজাউল করিম রেন্টুর ছেলে রাবিক(২২) ও আতিকুর রহমান(২০), কেচুয়াতৈল গ্রামের মৃত তমিজ উদ্দীন এর নাজিমুদ্দীন(বাগুন) ও তামেজ উদ্দীন এর স্ত্রী জানেহার বেগম। আর এই মামলা আইনজীবী হচ্ছেন আব্দুল হামিদ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin