রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক’র জানাযা সম্পন্ন

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা আইনজীবী সমিতির সভাপতি, আলহাজ্ব মোজাম্মেল হক বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আজ শুক্রবার সকাল ১০টায় টিকাপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে টিকাপাড়া গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাযায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ ও.এইচ.এম ইলিয়াস হোসাইন, সিএমএম আদালতের বিচারক শাহ্ মোহাম্মদ জাকীর হাসান, যুগ্ম জেলা জজ আব্দুল হালিম, পিপি মোজাফ্ফর হোসেন, রাজশাহী জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র আইনজীবি আবুল কাশেম, এ্যাডভোকেট মইনুল আহসান, সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান, রাজশাহী জেলা জাতীয়বাদী আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক জমসেদ আলী, বর্তমান সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জিহাদী, নাটোর জেলা বার সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার, এ্যাডভোকেট মিজানুর রহমান, এ্যাডভোকেট জানে আলম, এ্যাডভোকেট রইসুল ইসলাম, এ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী রুমি, এ্যাডভোকেট সামসুল ইসলাম, এ্যাডভোকেট আতিকুর রহমান ইতি, এ্যাডভোকেট রিয়াজ উদ্দীন ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একরামুল হক।

এছাড়াও জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, আব্দুর রাজ্জাক, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপি’র সদস্য গেলাম মোস্তফা মামুন, জাকিরুল ইসলাম বিকুল, আমিনুল হক মিন্টু, রাসিক ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, বর্তমান আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম ও সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, অন্যান্য আইনজীবিগণ, এলাকাবাসী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

এদিকে জানাযার পুর্বে বক্তব্যে বিচারকদের মধ্যে থেকে বলেন, এটা নিছক দূর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দূর্ঘটনাকালীকে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান তারা। তারা আরো বলেন, মরহুম আলহাজ্ব মোজাম্মেল হক শুধু একজন আইনজীবি ছিলেন না। তিনি একজন অভিভাবকও ছিলেন। তিনি বিচারকার্যকে তরান্বিত করতে সর্বদা সহযোগিতা করতেন। এছাড়াও আসামীদের জন্য তিনি সর্বদা চেষ্টা করে যেতেন বলে জানান তাঁরা। তাঁরা আবারও এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলা রুজু করার দাবী জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin