বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহী জেলা কৃষক দলের দোয়া ও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা কৃষক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর (বীর উত্তম) ৮৯ তম জন্মদিন উপলক্ষে দোয়া, আলোচনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার বাদ আসর রাজশাহী মহানগরীর মালোপাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এই শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু।

রাজশাহী জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, মহানগর কৃষক দলের রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আশরাফ আলী, যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিন আজিম, আব্দুর রশিদ ও সাদাত হোসেন রনি, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ আলী, চন্দ্রিমা থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হিজবুল্লা, তাহেরপুর পৌরসভা কৃষক দলের আহ্বায়ক ফজের আলি।

আরো উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান ফিফটি, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, উপজেলা কৃষখ দলের যুগ্ম আহ্বায়ক হাবিব, মোহনপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম ও সদস্য সচিব কামাল হোসেন সরকার । ঘাসি গ্রাম ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আয়ুব আলী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin