মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা কৃষক দলের আয়োজনে রোববার বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক আন্দোলনের কর্মী নূরে আলম ও আব্দুর রহিমকে হত্যা এবং জ্বালানী তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্বির প্রতিবাদে রাজশাহী মহাননগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেনে রাজশাহী কৃষক দলের নব গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, আলী হোসেন, রায়হানুল আলম রায়হান, রোকনুজ্জামান আলম ও কামরুজ্জামান হেনা, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু।

রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব নাজমুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক। এছাড়াও রাজশাহী জেলা কৃষক দলের বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড এর আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভার প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এই অবৈধ সরকারের জনগণের নিকট কোন প্রকার জবাবদিহিতা না থাকায় যখন যা ইচ্ছা তাই করছে। যে ভাবে দিনের ভোট রাতে নিয়ে জোর করে ক্ষমতায় আছে, তেমনি করে রাতের অন্ধকারে জ্বালানী সকল প্রকার তেলের মূল্য বৃদ্ধি করে দেশকে একটি অচল রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা শুরু করেছে। একলাফে জ্বালানী তেলের মূল্য ৫০ভাগ বৃদ্ধি করার কৃষকসহ সকল শ্রেণির মানুষ বিপদে পড়ে গেছে। সকল ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাওয়ায় দুইদিনেই মানুষের নাভিশ্বাস উঠে গেছে বলে বক্তব্যে উল্লেখ করেন তারা।

তারা বলেন, এই সরকারের কবল থেকে জনগণকে বাঁচাতে, গণতন্ত্র পূণরুদ্ধার, বেগম জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পতনের কোন বিকল্প নাই। আর এই ফ্যাসিস্ট সরকার নিজ থেকে জাবেনা। সরকারকে বিতারিত করতে হলে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। সরকার পতনের আন্দোলনে সবাইকে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নামার আহ্বান জানান তারা। সেইসাথে জ্বালানী তেল ও সারের মূল্য কমানো এবং হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin