বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা কৃষক লীগ কার্যনির্বাহী কমিটির সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা কৃষক লীগ কার্যনির্বাহী কমিটির সভা মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় লক্ষীপুরস্থ রাজশাহী জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা কৃষক লীগের আয়োজনে কার্যনির্বাহী কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সহ-সভাপতি এন্তাজ আলী, কাজী শিহাব উদ্দীন তনু, আব্দুল মান্নান ও দেওয়ান রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাচ্চু ও আসাদুল হক দুখু, অর্থ সম্পাদক এনামুল হক মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রিপন, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মানিক, পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ভূমি বিষয়ক সম্পাদক আবুল হাসনাত কচি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম (সাবু), সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী চৌধুরী।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, মহসিন আলী, সুফিয়া বেগম, আব্দুর রাজ্জাক সরকার বাবু, খোকুনুজ্জামান মাসুদ, আখতার রহমান, নুরুল আমিন মধু, মহসিন আলী, গোলাপ হোসেন, সরোওয়ারে আলম মানিক, শফিকুল ইসলাম শাফি, আফসার আলী, নাসির উদ্দিন, আসমান আলী স্বপন, শাহিনা খাতুন সহ জেলা ও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

তানোর ও গোদাগাড়ী উপজেলার কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গঠনতন্ত্র বহির্ভূত কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক অত্র উপজেলা সমুহের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই সিন্ধান্ত বলবৎ থাকবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সিএন্ডবি মোড়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল ৮টায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। নির্ধারিত সময়ে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin