রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত

  • প্রকাশ সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের (২০২১-২০২৩) নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। দুপুর আড়াই থেকে শুরু হয় উভয়ের মধ্যে উত্তেজনা। শ্রমিকদের মধ্যে থেকে জানা যায় একটি ব্যালট পেপার পিাছনে রাখা নিয়ে এই গন্ডোগোল। শ্রমিক ও শ্রমিক নেতাদের এক অংশ ব্যালটে কি আছে এবং কত ভোট পড়েছে তা গুনে দেখার জন্য দাবী জানান।

কিন্তু নির্বাচন কমিশনের সদস্যরা বলেন, নির্বাচনী আইনে ভোট গ্রহন শেষ হওয়ার পূর্বে কোনভাবেই ভোট গননা করা সম্ভব নয় এবং নির্বাচন আইনে পরেনা। এ নিয়ে তারা অনড় অবস্থানে থাকলে শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া শুরু হয়। সেইসাথে মারপিট শুরু হয় উভয়ের মধ্যে। এ সময়ে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্র ভঙ্গ করেন। এসময়ে তারা প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছিড়ে ফেলে।

এ অবস্থায় এই নির্বাচনের নির্বাচন কমিশনার বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের আইন বিষয়ক সম্পাদক ও রাজশাহী জজ কোর্টের পিপি মোসাব্বিরুল হক নির্বাচন স্থগিত করেন। এই নিয়ে শ্রমিক গ্রুপের মধ্যে চলছে টানটান উত্তেজনা।

উল্লেখ্য এবারের নির্বাচনে কার্য নির্বাহী পরিষদের ১৭ জন সদস্যের বিপরীতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, সড়ক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যাক্ষ, প্রচার সম্পাদক ও কার্যকরী সদস্য পদে মোট ৬৭ জন প্রতিদন্দিতা করেন বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin