বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি রাজশাহী জেলা শাখার আয়োজনে শনিবার গণসংযোগ ও লিফলেট বিরতণ করা হয়। লিফলেট বিতরনের পূর্বে নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে সংক্ষিপ্ত পথসভা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।

উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য আব্দুস সামাদ, রায়হানুল আলম রায়হান, সদস্য গোলাম মোস্তাফা মামুন, রোকনুজ্জামান আলম, তোফায়েল হোসেন রাজু, তাজমুল তান টুটুল, জাকিরুল ইসলাম বিকুল ও জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী। এছাড়াও জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার ও সদস্য সচিব আলামিনসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এরপর তারা স্যান্ডেলপট্টি, গণপকপাড়া ও বাটারমোড়সহ বিভিনআন এলাকায় লিফলেট বিতরণ করেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এই সরকারের আমলে নিত্যপন্যের মূল্য প্রতিনিয়ত বাড়তেই আছে। কোনভাবেই তারা লাগাম টানতে পারছেনা। এর কারন হচ্ছে সিমাহীন দূর্নীতি। দেশের প্রতিটি সেক্টর থেকে আওয়ামী লীগ ও তার দোশররা লুটতরাজ করে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। শুধু তাই নয় ডামি নির্বাচন করে চিরতরে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন অধিকার নাই উল্লেখ করে সকল প্রকার জ¦ালানী ও নিত্যপন্যের মূল্য ঈদের আগেই কমিয়ে আনার দাবী জানান। সেইসাথে দ্রুত সময়ে মধ্যে পদত্যাগ করে পুণরায় সংসদ নির্বাচনের দাবী জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin