নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ৩১ তারিখ রোববার দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের অস্বাভাবিক লোড শেডিং, সরকারের সীমাহীন দূর্নীতির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। রাজশাহীর ঐতিহাসিক ভুবনমোহনপার্কে বিকেলে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এ লক্ষে শুক্রবার বিকেলে মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল।
রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও সদস্য গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় সবায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মতিউর রহমান মন্টু, সদস্য নজরুল ইসলাম, সৈয়দ মুহাম্মদ মহসিন, জাহান পান্না, অধ্যাপক আব্দুস সামাদ, রোকনুজ্জামান আলম, রায়হানুল আলম রায়হান, শেখ মকবুল হোসেন, আলী হোসেন, শাহাদত হোসেন, আবু হেনা কামরুজ্জামান, আমিনুল হক মিন্টু, জাকিরুল ইসলাম বিকুল, অধ্যাপক সিরাজুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ স্মপাদক সৈয়দা রোমেনা হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান লিটন, জেলা তাঁতী দলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল।
এছাড়াও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহাবায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন। রোববারের প্রতিবাদ সভা সফল করতে ঠিক সময়ে সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য নেতৃবৃন্দদের অনুরোধ জানানো হয়।