নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাাচনকে বিএনপি ও সমমনা দল গুলো প্রহসনের ও এক তরফা নির্বাচন বলে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। বিনা ভোটের সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে রাজশাহীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার দুপুরে রাজশাহী নগরীর ডাবতলা মোড় থেকে শুরু করে তেরখাদিয়া এলাকার অন্যান্য স্থানের দোকানে,পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশীষ রায় মধু, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা মামুন, সাবেক মেয়র ও চারঘাট উপজেলা বিএনপি’র সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, জেলা বিএনপি’র সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, জেলা বিএনপি’র সদস্য তোফায়েল হোসেন রাজু ও শাহাদাৎ হোসেন।
আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সিনিয়র সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, মোহনপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহাবুব আর রশিদ ও সদস্য সচিব বাচ্চু রহমান, কেশরহাট পৌর সাবেক মেয়র ও কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলো ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মশি, বাগমারা উপজেলা সদস্য সচিব শামসুউজ্জামান বাদশা ও জেলা বিএনপির সাবেক সদস্য কামাল হোসেন।
এছাড়াও কৃষক দল কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা মহিলা দলের সিনিয়র সহ- সভাপতি ফরিদা বেগম, সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক বর্না বেগম, খালেদা জিয়া মুক্তি পরিষদের জেলা সদস্য সচিব মনিরুজ্জামান দুলাল ও মোহনপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ জনগণকে ভোট কেন্ত্রে না যেয়ে সরকারের এই পাতানো নির্বাচনকে বর্জন করার আহ্বান জানান।