বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথবাক্য পাঠ করান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৪/১৫ সালে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের সময় জীবনের ঝুঁকি নিয়ে পরিবহন শ্রমিক ভাইয়ের গাড়ি চালিয়েছেন। দেশের অর্থনীতিকে সচল ও নাগরিকদের চলাচল স্বাভাবিক রাখতে গাড়ি চলাতে গিয়ে যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, যারা গাড়িতে আগুন দিবে তাদেরকে গণধোলাই দিয়ে আইনের কাছে সোপর্দ করতে হবে। আগুন সন্ত্রাসের কারণে মৃত্যুবরণকারী শ্রমিকদের জন্য অর্থ সহায়তা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার সব সময় আপনাদের পাশে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। সরকারের অংশ হিসেবে আমিও আপনাদের পাশে ছিলাম, আছি ও আগামীতেও থাকবো।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শপথ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযিম, কমিটির সদস্য, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, সদস্য সচিব এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সদস্য মোঃ ওয়ালিউল্লাহ জিয়া। এ সময় ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শপথগ্রহণকারী রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ হলেন নবনির্বাচিত সভাপতি হামিদুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, সহ-সভাপতি রফিক ইসলাম পাখি, সহ-সভাপতি রজব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী, সহ-সাধারণ সম্পাদক আরিফ শেখ, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলী, সাংগঠনিক সম্পাদক সুলতান ইসলাম, দপ্তর সম্পাদক মামুন হোসেন, সহ-দপ্তর সম্পাদক ফেরদৌস আহমেদ বাবু, প্রচার সম্পাদক গোলাম আযম জুলমত, সড়ক সম্পাদক সজিব আহমেদ, কাজিরুল ইসলাম সেলিম, রিংকু কুমার দাস, কার্যকরীর সদস্য আলমগীর, সমর কুমার দাস, আমজাদ হোসেন, সজল হোসেন, সেলিম হোসেন, পারভেজ হক।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin