শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন এর নেতৃত্বে ও সভাপতিত্বে জেলা যুবদলের ২৩টি ইউনিটের নেতা কর্মীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলা জেলায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম ও ছাত্রলদের সভাপতি নুরে আলম পুলিশের গুলি নিহত হন। তাদের হত্যার প্রতিবাদে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বুধবার বিকেলে নগরীর লোকনাথ স্কুলের সামনে থেকে তারা মিছিল বের করে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ্য বিএনপি কার্যায়ের সামনে এসে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফৌজদার শফিকুল ইসলাম বেলাল। প্রধান বক্তা হিসেবে ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন।

এছাড়াও জেলা যুবদলের বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা এই নারকীয় হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান। সেইসাথ দোষিদের দ্রতি আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে কঠোর শাস্তির দাবী জানান। শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin