মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির ইফতার মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির উদ্যোগে রোববার বাদ আসর রাজশাহী মহানগরীর দোশর মন্ডলের মোড়ে একটি কমিউনিট সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন অত্র সমিতির সভাপতি ইন্তাজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার সভাপতি এবং রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম সারওয়ার স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার পিন্টু, ফরহাদ হোসেন আদনান, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারভেজ হাসান, প্রচার স্মপাদক কামরু, ক্যাশিয়ার আসাদুজ্জামান টিটু, শাকিল ও বুলবুল। এছাড়াও অত্র সমিতির অন্যান্য নেতবৃন্দ ও সদস্যগণ এবং ডেকোরেটরের সাথে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফিলে মৃত ডকোরেটর মালিক সমিতির সদস্য ও অন্যান্য সদস্যগণের রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে উপস্থিত সবাই মিলে ইফতার করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin