নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে হবে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচ.এস.সি এলামনাই অনুষ্ঠিত করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে অত্র কলেজের কম্পিউটার কক্ষে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
সভার শুরুতে তিনি তাঁর বক্তব্যে বলেন, এই কলেজে একবারমাত্র এইচ.এস.সি এলামনাই হয়েছিলো। এরপর আর হয়নি। আসছে এলামনাই হবে অত্যন্ত জাকজমকপূর্ন। এ নিয়ে অত্র কলেজে উপস্থিত বিভিন্ন বছরের শিক্ষার্থীদের মতামত দিতে বলেন তিনি। উপস্থিত শিক্ষার্থীরা নিজ নিজ কর্মস্থলে বেশীর ভাগ। আবার কেউ কেউ অবসর গ্রহন করেছেন। তারা বলেন, এই এলামনাই জাকজমকপূর্ন ভাবে করতে বিভিন্ন ধরনের কমিটি গঠন এবং এককালিন অর্থ ও নিবন্ধন চাঁদা নির্ধারণ বিষয়ে আলোচনা হয়।
তারা আরো বলেন, আগামীতে আরো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বড় আকারে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। সেইসাথে এই এলামনাইকে টিকিয়ে রাখতে সবার সহযোগিতা কামনা করেন তারা। অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শিখা সরকারের সভাপতিত্বে কলেজের প্রাক্তন ছাত্র ও জেলা বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানাসহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।