বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা

  • প্রকাশ সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১১টায় কাদিরগঞ্জস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাসিক মেয়র। অনুষ্ঠানের শুরুতে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ সভাপতি ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, নির্বাহী সদস্য ও দৈনিক সোনারদেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দফতর সম্পাদক ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার,আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাসিকের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান জনি ও রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু উপস্থিত ছিলেন।

এয়াড়াও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সাবেক সাধারণ সম্পাদক তানজিমুল হক, ওয়েব রাজশাহী শাখার সভাপতি আনজুমান আরা পারভীন লিপি, রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহীর সাধারণ সম্পাদক সামাদ খান, আজীবন সদস্য আব্দুল জাবীদ অপু, সহ-সভাপতি শহীদুল ইসলাম দুখু, যুগ্ম-সম্পাদক শাহিন খান, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আরী এহসান তুহিন, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল, সদস্য এ.এন.এম ফরিদ আক্তার পরাগ, কবীর তুহিন, শরিফুল ইসলাম তোতা, কাবিল হোসেন, সোহগ আলী, সোহরাব হোসেন, আবু নুর মোঃ মুক্তার হোসেন, মোমিন ওয়াহিদ হিরো, শামিউল ইসলাম শামিম ও দৈনিক বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ফজলুল করিম বাবলু উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin