বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিএনপি নেতা আনারুল’র দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৭০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: সড়ক দূর্ঘটনায় রাজশাহীর পবার হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আনারুল ইসলাম আনার এর জানাযা মঙ্গলবার সকাল ১০টার রাজশাহী মহানগরীর মহিষবাথান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে মহিবাথান গোরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, শেখ মকবুল হোসেন, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহম্মেদ, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

আরো উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউপি সদস্য জাকীর হোসেন ও মুঞ্জুর আলী, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক ও দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী, এলাকাবাসী ও আত্মীয়স্বজন।

উল্লেখ্য সোমবার আনুমানিক বেলা সাড়ে ৩টার দিকে পবার হরিয়ান কুখন্ডি এলাকার মুসলিমের মোড় বাইপাশে ট্রাকের সাথে দূর্ঘটায় তিনি নিহত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ স্ত্রী, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুনগ্রাহী রেখে গেছেনে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin