রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৪৩তম সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৭২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৪৩তম সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। আলোচনা সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক কল্যাণ চৌধুরী বিগত সভার কার্যবিবরনী পাঠ করেন। সবার সম্মতিক্রম তা অনুমোদিত হয়। সেইসাথে বিগত মাসের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি।

এছাড়াও বিগত মাস সমুহের বাস্তবায়নাধীন কর্মকাণ্ড তুলে ধরেন। সেইসাথে মে-জুন মাসের কার্যক্রম ও ব্যয় অনুমোদন করা হয়। সকল কার্যক্রম পরিকল্পনা মাফিক করার জন্য নির্দেশনা দেন তিনি।

সভাপতি উপস্থিত সবার কথা মনোযোগসহকারে শোনেন এবং নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন গবেষণা নিজ নিজ গোত্রের শিক্ষিত যবক-যুবতীদের করানোর কথা বলেন। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠির যুবক-যুবর্তীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ফ্রিল্যাংচিন এর উপরে প্রশিক্ষণ প্রদান করতে হবে। প্রয়োজনে এতে সহযোগিতা করা হবে। হস্তশিল্প মেলার আয়োজন সম্পর্কে বলতে গিয়ে তিনি উদ্যোক্তা ও যারা পন্য ক্রয় করবে সে সকল প্রতিষ্ঠানকে দাওয়াত করার পরামর্শ দেন।

তিনি আরো বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠির ঐতিহ্যগত বিষয়গুলো ছোট ছোট ভাবে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব এ লোড করলে বিশে^ও মানুষ জানতে পারবে এদের কৃষ্টি কালচার সম্পর্কে। তিনি বলেন, যে সকল ছেলে-মেয়েরা নাচ, গান, আবৃতি ও নাটকসহ অন্যান্য বিষয় ভাল করবে তাদের ভালভাবে নার্সিং করতে হবে। এতে করে তারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনবে বলে উল্লেখ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সুসেন কুমার শ্যামদুয়ার, সুবোধ চন্দ্র মাহাতো, সুনিল কুমার মাঝি, মনোয়ারা পারভীন ও শেলী প্রিসিল্লা বিশ্বাস, গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin