শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির রোকেয়া দিবস পালন

  • প্রকাশ সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সাংন্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

প্রধান আলোচক হিসেবে উপুস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের প্রধান উপদেষ্ঠা ও অত্র একাডেমির কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য চিত্তরঞ্জন সরদার, একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার ও সুবোধ মাহাতো, সাবেক সদস্য কলেস্তিনা হাসদা, ললিত নগর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক মেরিলীন মারান্ডী ও সোনাদীঘি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবিতা টুডু।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা ও গবেষণা সহকারী মোহাম্মদ শাজাহানসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ, একাডেমির শিক্ষার্থী ও শুধিজন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বেগম রোকেয়ার জীবন ও কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরেন। সেইসাথে বর্তমান নারী সমাজকে বেগম রোকেয়ার আদর্শে আদর্শিত হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। আলোচনা শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের সমনাবয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin