নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগ থেকে এবার ৪০ জন নারী পাচ্ছেন জয়িতা’র পুরস্কার। আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে রাজশাহী বিভাগের এই সকল জয়িতাদের সংবর্ধনা দেওয়া হবে। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে অ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসীম উদ্দীন হায়দার এই প্রেস ব্রিফিং করেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগের মোট চল্লিশজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হবে। পাঁচটি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে বিভাগের আট জেলা থেকে তাঁদের নির্বাচিত করা হয়েছে বলে বলে উল্লেখ করেন তিনি।
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় ২০১৩-২০১৪ অর্থ বছর থেকে উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে সংগ্রামী নারীদের নির্বাচন করা হ”েছ। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রম পরিচালনা নীতিমালার আলোকে ৫টি ক্যাটাগরিতে যথা-(১) অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী (২) শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী (৩) সফল জননী নারী (৪) নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী (৫) সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী নির্বাচন করে সংবর্ধনা প্রদান করা হয়।
বর্তমানে সফলভাবে ৫টি ক্যাটাগরিতে বিভিন্ন পর্যায়ে জয়িতা বাছাই করা হয়। প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে স্ব স্ব ইউনিয়ন পরিষদে এবং ওয়ার্ড কাউন্সিলরগণ স্ব স্ব ওয়ার্ডে ব্যাপক প্রচার ও অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন পত্র আহ্বান করেন। ইউনিয়ন পর্যায়ে যাচাই/বাছাই কমিটিতে সংশ্লিষ্ট চেয়ারম্যান আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ইউনিয়ন কমিটি আবেদন পত্রে উল্লিখিত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক প্রত্যেক ক্যাটাগরিতে একজন করে জয়িতা নির্বাচন করে উপজেলা কমিটির নিকট প্রেরণ করেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
তিনি আরো বলেন, উপজেলা কমিটি প্রতি ক্যাটাগরিতে একজন করে জয়িতা নির্বাচন করে জেলা কমিটিতে প্রেরণ করেন। অনুরূপভাবে জেলা কমিটিতে জেলা প্রশাসক আহ্বায়কের দায়িত্ব পালন করেন। জেলা কমিটি প্রতি ক্যাটাগরিতে একজন করে জয়িতা নির্বাচন করে বিভাগীয় কমিটির নিকট প্রেরণ করেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রতি ক্যাটাগরিতে ১জন করে মোট ৫টি ক্যাটাগরিতে ৮ জেলা হতে নির্বাচিত মোট ৪০ জন জয়িতার নাম পাওয়া যায়। জেলা হতে প্রাপ্ত জয়িতাদের মধ্যে থেকে প্রতি ক্যাটাগরিতে ২ জন করে ১০ জনের একটি শর্ট লিস্ট তৈরি করেন। ওই কমিটির মাধ্যমে প্রাথমিকভাবে প্রতি ক্যাটাগরিতে ২ (দুই) জন করে মোট ১০জন জয়িতা নির্বাচন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে নির্বাচিত ১০ জনের মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে ২৫ হাজার টাকা, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হবে। এ ছাড়া রাজশাহী বিভাগের ৮ জেলা থেকে নির্বাচিত অপর ৩৫ জন জয়িতাকে ৫০০০ টাকা, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন ও রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলামসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য ঐ অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি), এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবাওে, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), কেয়া খান, রাজশাহী রেঞ্জ এর উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক জনাব শামীম আহমেদ ও বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী।