বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল’র মশাল মিছিল

  • প্রকাশ সময় শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ডামি নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলন ও ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজশাহী নওগাঁ ঢাকা মহাসড়কে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ, এম তাহের রহমান, জুবায়ের হোসেন,শরিফ মাহমুদ ও রাকিব আল ইসলাম কাজলসহ বিভিন্ন হল পযার্য়ের নেতাকর্মীবৃন্দ।

সুলতান আহমেদ রাহী বলেন, বাংলাদেশের জনগণ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর আহ্বানে দ্বাদশ নির্বাচন ঘৃণা ভরে সকলে প্রত্যাক্ষান করেছে। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না বলে বক্তব্যে উল্লেখ করেন। অনতিবিলম্বে এই ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে অধিনে সকল দলের অংশগ্রহনের মাধ্যমে নির্বাচন চায় ও বিএনপি ছাত্রদল সহ সকল গণতন্ত্রকামী মানুষ। সেইসাথে গণতন্ত্রকামী সখল রাজবন্দির মুক্তি দাবি জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin