বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বোয়ালিয়া থানা বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৪০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় মঙ্গলবার রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভোলায় ছাত্রদল সভাপতি নুরে-আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ কাদিরগঞ্জস্থ রাজশাহী মহিলা কলেজ মোড় হতে বিক্ষোভ মিছিল বের করে মহানগরীর সাহেব বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভুবনমোহন পার্ক এসে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহমখদুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মতিহার থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, রাজশাহী মহানগর যুবদল সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও যুবদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদে জামান সুমন।

যুবদল কেন্দ্রীয় সংসদের সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আবিদুর রেজা রিপনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য, জ্বালানি তেল ও শিশু খাদ্য দুধ এবং ঔষধের দাম কমানোনহ বক্তারা নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবী জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করা হবে বলে জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin