বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

রাজশাহী মহানগর ওয়ার্ড বিএনপি’র দুই নেতার পদত্যাগ

  • প্রকাশ সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত ৬নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক কমিটির দুই নেতা পদত্যাগ করেছেন। তাঁরা হলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক রুবেল ও হায়দার আলী। তাঁরা উভয়েই বলেন, কোন রাজনৈতিক দলের কর্মকান্ডের সাথে জড়িত থাকবেন না। এজন্য তারা আলাদাভাবে পদত্যাগ পত্র ডাকযোগে পাঠিয়েছেন। ঐ নেতারা চলতি মাসের ২৪ তারিখে মহানগর বিএনপি আহবায়ক/সদস্য সচিব বরাবরে এই পদত্যাগপত্র পাঠান।
নেতৃবৃন্দ পদত্যাগপত্রে উল্লেখ করেন, নগরীর ৬নম্বর ওয়ার্ড বিএনপির কোন পদের জন্য আবেদন না করলেও নেতারা তাদের ঐ পদ দিয়েছেন। যা তাদের মতের বিরুদ্ধে ছিলো। এজন্য তাঁরা উভয়েই ঐ পদ গ্রহণ করেননি। বর্তমানে রাজনৈতিক কোন কর্মকান্ডের সাথে জড়িত থাকতেও ইচ্ছুক নয় বলে জানান তারা। তারা উভয়ে পদত্যাগপত্রে আরো উল্লেখ করেন ভবিষ্যতে তারা কোন পদ পদবিতো নয়ই। কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথেও জড়িত হবেন না বলে জানান।
এ বিষয়ে জানতে মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশাকে মোবাইলে কল করলে তিনি কল রিসিভ না করায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin