রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর কৃষকদলের মানববন্ধন

  • প্রকাশ সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৫৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর কৃষক দলের আয়োজনে গতকাল রোববার মানববন্ধন অনুুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহী মহানগর কৃষকদলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর কৃষকদলের আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো।

প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কৃষক দলের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান, জি.এম সালাম রোজ ও রবিউল ইসলাম ডলার, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন।

এছাড়াও কৃষকদলের সদস্য মখলেসুর রহমান খোকন, মিঠু, জাহাঙ্গীর, জিতু, বাবর ও ইমো, শাহ্ মখ্দুম থানা যুবদলের যুগ্ম আহবায়ক শ্যামল শেখ, রাজশাহী সিটি কলেজের সাবেক জিএস সামসুল আলম মিলু, রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, শাহ্ মখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব মৃদুল ও ছাত্র নেতা শামিম হায়দারসহ কৃষকদল, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই সরকারের সাথে আর কেউ নেই। আছে শুধু গুটিকয়েক প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য, করোনা পরীক্ষা নিয়ে দূর্নীতি ও মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট এবং সরকারী দলের একেবারে তৃনমুল পর্যায়ের নেতাদের সিমাহীন দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। জনগণ এখন এই বিনা ভোটের সরকারের কবল থেকে মুক্তির অপেক্ষায় রয়েছে।

তারা আরো বলেন, দেশের জনগণকে এই ফ্যাসিস্ট ও রাতের আঁধারের সরকারের কবল থেকে মুক্তি দিতে পারে একমাত্র বিএনপি। এই সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। সেজন্য তাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়ে নিজেদের মত করে অবৈধভাবে সাজা প্রদান করেছে। এখন আবার কৃষকদলের নেতৃবৃন্দদের নামে মিথ্যা মামলা দায়ের করছেন। যতই মামলা ও সাজা প্রদান করা হোকনা কেন তারেক রহমান দেশে আসবেন এবং খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দলের হাল ধরে জনগণকে মুক্তির পথ দেখাবেন।

তিনি কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে মাঠে থেকে কাজ করে গেছেন। কৃষকের দুঃখ দুর্দশা লাঘবের জন্য কৃষকদল গঠন করেছিলেন বলে জানান তাঁরা। দেশের মানুষ, কৃষি, কৃষক এবং অর্থনীতিকে বাঁচাতে এই সরকারের পতন এখন অপরিহার্য হয়ে পড়েছে। আগামীতে সরকার পতনের আন্দোলনে সকলকে একসাথে রাজপথে থাকার আহবান জানান তাঁরা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin