রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর ছাত্রদল বিভিন্ন শাখার শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও থানা ও রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বুধবার বিকেলে নগরীর হেতম খাঁ এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ও শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাফি, রাজপাড়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহফুজুর রহমান কোকো, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন শুভ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ,সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান রিদয়, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাকাফুল ইসলাম সৈকত, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাফিউল আলম, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন, ইয়াসিন আরাফাত ও জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বদা জনগণের কথা ভাবেন। তিনি সুদুর লন্ডলে থাকলেও বাংলাদেশে বর্তমানে যে প্রচন্ড শীত পড়েছে তা তিনি জানেন। সেখান থেকে তিনি ছাত্রদলের নেতৃবৃন্দকে শীতার্থদের পাশে থাকার নির্দেশনা দেন। তাঁরই নির্দেশে শীতার্থদের মধ্যে এই কম্বল বিতরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, দীর্ঘ সাত বছর পরে বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মানষকন্যা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার লন্ডনে গেছেন। বর্তমানে তিনি বড় ছেলে তারেক রহমানের নিকট আছেন। এরপর তিনি যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যাবেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন প্রধান অতিথি। বক্তব্য শেষে তিনি উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দদের নিয়ে শীতার্থদে মধ্যে কম্বল বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin