নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি ভোলা জেলায় বিএনপি কর্তৃক আয়োজিত, বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম কে হত্যার প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে তাৎক্ষনিক এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে সোনাদীঘির মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সহ-সভাপতি শফিক মাহমুদ তন্ময়, যুগ্ম সম্পাদক সৈকত পারভেজ, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিমেলসহ মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকল থানা ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।