নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি ভোলা জেলায় বিএনপি কর্তৃক আয়োজিত, বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম গুরুতর আহত হন। মেডিকেলে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুরবন করেন। পুলিশের গুলিতে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর কাদিরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ্য বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্ত্তজা ফামিন ও সাংগঠসিক সাম্পাদক মাসুদুর রহমান সৌরভ। এছাড়াও মহানগর ছাত্রদলের সকল থানা, শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এই ছাত্র নেতার হত্যকারীদের ফাঁসি দাবী করেন। সেইসাথে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় না আনলে রাজশাহী থেকে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।