রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৬৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে আজ রোববার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এবং সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিসহ ছাত্র নেতাদের গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করে।

মিছিল নিয়ে তারা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগী সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্ত্তুজা ফামিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।

এছাড়াও রাজশাহী মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও থানা এবং ছাত্রদলের আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড ছত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin