বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান

রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাাচনকে বিএনপি ও সমমনা দল গুলো প্রহসনের ও এক তরফা নির্বাচন বলে তাদের পক্ষ থেকে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। বিনা ভোটের সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে মঙ্গলবার রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে কমসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, ৩০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস শুকুর, বিএনপি নেতা আলমাস, ১৭নং ওয়ার্ড বিএনপি নেতা হারান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান আপেল, কামরুজ্জামান মিলন ও মারুফ হোসেন জীবনসহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, জনগণের রোষানল থেকে এই সরকার তাদের রক্ষা করতে ক্ষমতা আরো দীর্ঘ করার জন্য এই প্রহসনের নির্বাচন করছে। এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ মানেনা। এজন্য ৭ জানুয়ারী কেউএযন ভোট কেন্দ্রে না যায় সেজন্য বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই লিফলেট বিতরণ করা চলমান রয়েছে। তিনি বলেন, এই সরকার দেশের মঙ্গল চায়না। দাতা সংস্থাগুলো নানা ভাবে আমাদের উপরে বিভিন্ন ধরনের স্যাংশন ও নিশেধাজ্ঞা আরোপ করছে। দেশের অবস্থা ক্রমন্বয়ে আরো বেশী খারাপের দিকে চলে গেলে বিনরা ভোটের ফ্যাসিস্ট সরকার সেদিকে কোন খেয়াল বা গুরুত্ব না দিয়ে ক্ষমতা ধরে রাখতে এই নির্বাচন করছে বলে উল্লেখ করেন তিনি।

কোনভাবেই এই নির্বাচন হতে দেয়া হবেনা উল্লেখ রাজশাহীবাসীসহ দেশের সকল ভোটারকে এই প্রহসনের নির্বাচন বর্জন করার আহ্বান জানান তিনি। সেইসাথে সরকার পতন নির্বাচনী তফশিল বাতিল, নির্বাচন কমিশনের অপসারন সহ সকল প্রকার আন্দোলনে দেশবাসীকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে তিনি নউপস্থিত নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin