বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগর বিএনপি’র লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও সীমাহীন মূল্য বৃদ্ধি, ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধিনে পুন:নির্বাচন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ, অঙ্গ ও সহযোগি সকল রাজবন্দির মুক্তির দাবীতে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়। রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ শুরু করেন নেতাকর্মীরা। তাঁরা সোনাদিঘী হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট, গণকপাড়া ও বাটার মোড় এলাকায় এই লিফলেট বিতরণ করেন। এরপর দলীয় কার্যালয়ে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

লিফলেট বিতরণ ও সমাবেশে বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহিন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক শফিকুল হক শাফিক, জয়নাল আবেদীন শিবলী, বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য তোফায়েল হোসেন রাজু, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুল হাসনাইন হিকোল।

এছাড়াও যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর খালেদ, সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, দেশে এখন শীতকাল চলছে। শীতে সর্বদা শাক-সবজির মূল্য কম থাকে। কিন্তু এই ফ্যাসিস্ট ডামি সরকারের আমলে নিত্যপন্যের মূল্য আকাশ ছোঁয়া। এ অবস্থায় দেশের জনগণ খেয়ে পড়ে বেঁচে থাকতে সর্বোস্ব হারিয়ে ফেলছে। তিনি বলেন, ঢাকায় চার জনের একটি পরিবারের নুন্যতম মাসে আঠার হাজার টাকার উপরে প্রয়োজন হয়। অথচ গার্মেন্টস সেক্টরের কর্মীদের বেতন ধরা হয়েছে মাত্র সাড়ে বার হাজার টাকা। দেশে বেশীর ভাগ শ্রমিকের মজুরী এর চেয়েও অনেক কম বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, অবৈধ সরকারের অপশাসন, লাগামহীন লুটপাট, দুর্নীতি ও অর্থপাচারের ফলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। প্রতি কিলোমিটার রাস্তা তৈরী করতে ১১মিলিয়ন ডলার ব্যায়ের মত অস্বাভাবিক ও বিশে^ও মধ্যে সর্বোচ্চ ব্যয় করা হয়েছে। অন্যান্য মেগা প্রকল্পেও সীমাহীন দুর্নীতির হয়েছে। এই দুর্নীতিবাজ অবৈধ ও ডামি সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই। এই সরকারকে হটিয়ে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার পুন:প্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌশত্ব রক্ষার জন্য দেশের সকল গনতন্ত্রকামী রাজনৈতিক দল, শ্রেণি-পেশার সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সচেতনগণকে সরকার পতনের আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin